বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আলমারি-ওয়ারড্রব ভেঙে ১ লাখ ৫ হাজার টাকা লুট

মো. তাজ উদ্দিন
নভেম্বর ১৭, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির আলমারি ও ওয়ারড্রব ভেঙে নগদ প্রায় ১ লাখ ৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। সোমবার রাতে ঈশান গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক হাসান আল বাকার-এর বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সাংবাদিক হাসান আল বাকার দৈনিক বাংলাদেশ সমাচারের ঢাকা বিভাগীয় প্রতিবেদক হিসেবে কর্মরত। তাঁর স্ত্রী ঢাকার উত্তরার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। এ কারণে তাঁরা উত্তরায় ভাড়া বাসায় বসবাস করেন। অন্যদিকে, গ্রামের বাড়িতে তাঁর বাবা ও ছোট ভাই থাকেন।

অভিযোগের বিবরণ অনুযায়ী, সোমবার রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আলমারি ও ওয়ারড্রব ভেঙে তছনছ করে। এ সময় ঘরের বিভিন্ন আসবাব ও জিনিসপত্র এলোমেলো করে নগদ প্রায় ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাংবাদিকের বাড়িতে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।