শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজয়কে সমর্থন দেওয়া সব দল পাচ্ছে মন্ত্রণালয়, কে কয়টি?

অনলাইন ডেস্ক
মে ৮, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথে এগোচ্ছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর এখন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, জোটের অংশ হিসেবে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চিকে (ভিসিকে) একটি মন্ত্রণালয় দেওয়া হবে। আর বাম দল—ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও সিপিএমের জন্য রাখা হচ্ছে দুটি মন্ত্রণালয়।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন।

এদিকে বুধবার বিজয়কে সর্মথন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। জানা গেছে, বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেস দুটি মন্ত্রণালয় পাওয়ার আশা করছে রাহুল গান্ধীর দলটি। এ বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর ও প্রবীণ চক্রবর্তী টিভিকের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হয় দলটিকে।

শেষ পর্যন্ত কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএমের সমর্থনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে টিভিকে।

বিশ্লেষকদের মতে, ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের দ্বৈত আধিপত্য ভেঙে বিজয়ের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই জোট সরকার তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।