শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক
মে ৮, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রফিকুল ইসলাম নামে এক হাসপাতালকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মহাখালীর পুরোনো কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের বোন রাশেদা জানান, রাতের দিকে রফিকুল কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। একপর্যায়ে একটি গুলি রফিকুলের বাম উরুতে লাগে।

তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার কিছু জানাতে পারেনি।
স্বজনরা জানান, রফিকুল ইসলাম বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মিরপুরের একটি ডেন্টাল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি মহাখালী এলাকায় বসবাস করছেন।

পুলিশ হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।