রাজধানীর মুগদা থানার ৭ নং ওয়ার্ডে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১২ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযান চলাকালে পুরো এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে মাদক ও সন্ত্রাসবিরোধী এ অভিযানে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, মুগদা ৭ নং ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইমুক্ত করতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তারা অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন
অভিযানে উপস্থিত ৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ জিন্নাহ বলেন, ৭ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। এলাকার শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
সংক্ষিপ্ত বক্তব্যে সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে কোনো মাদক ও চাঁদাবাজের স্থান হবে না। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাসুদ
রানা বলেন, মন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের নির্দেশনায় আমরা মুগদা ৭ নং ওয়ার্ডকে মাদক ও চাঁদাবাজমুক্ত করবো।
অভিযানে আরও উপস্থিত ছিলেন মোঃ শফিকুর রহমান সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৭ নং ওয়ার্ড যুবদল; মাসুদ রানা, সদস্য সচিব, ৭ নং ওয়ার্ড যুবদল; মহিলা দলের ৭ নং ওয়ার্ড সভাপতি পারুল আক্তার এবং সাধারণ সম্পাদক ঔর্ষি।
এছাড়াও শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অভিযানে অংশ নেন। উপস্থিত নেতাকর্মীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
