রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীত বিলাসের দাবি, ফারিণের পোস্টে ভক্তদের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ছয় ঋতুর দেশ বাংলাদেশে প্রতি বছরই শীতকাল আসে এক ভিন্ন আমেজ নিয়ে। এবার শীতের এই কড়া নাড়ার মুহূর্তে অভিনেত্রী তাসনিয়া ফারিণও জানালেন নিজের মনের কথা। সম্প্রতি এক পোস্টে তিনি শীত বিলাসের জোর দাবি জানিয়েছেন।

বেশ কিছু ছবি শেয়ার করে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ লেখেন, ‘বসন্ত বিলাসের পাশাপাশি শীত বিলাসের জোর দাবি জানাই।’ বোঝাই যাচ্ছে, উষ্ণ বসন্তের মতোই শীতল শীতের আরাম ও সৌন্দর্য উপভোগ করতে চান এই অভিনেত্রী।

ফারিণের এই পোস্টে নেটিজেনদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কমেন্ট বক্সে অসংখ্য অনুরাগী ফারিণের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন।

একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘হেমন্তের মিষ্টি সন্ধ্যার শীতের আগমনী বার্তা! সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ আরেকজন অনুরাগী লিখেছেন, ‘শীত বিলাসও কিন্তু কম যায় না! শীতের রাতে গরম গরম চা আর পিঠার সাথে বসে গল্প করার মজাই আলাদা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।