সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পৌঁছালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিমানবন্দরে তারেক রহমান। ছবি-সংগৃহীত

সিলেটে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ বুধবার রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ বিমানের বিজি-২২৭ ফ্লাইটে তিনি বিমানবন্দরে নামেন। ওই সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্ত্রী ডা. জুবায়দা রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

বিমানবন্দর থেকে নেমে সরাসরি শাহজালাল (রহ.) মাজারের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। মাজার জেয়ারত শেষে বিমানবন্দরে পার্শ্ববর্তী গ্রান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করবেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির চেয়ারম্যানের একাধিক উপদেষ্টা, বিভিন্ন আসনের প্রার্থী এবং শীর্ষনেতারা। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন মাজার জিয়ারত শেষে হোটেলে যাবেন তারেক রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।