বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দরজার ওপাশের মানুষগুলো শৈশব বন্ধক, স্বপ্ন নির্বাসিত—তবু অন্যের ঘর আলোয় ভরিয়ে রাখা অদৃশ্য মানুষদের গল্প

এস এম আজাদ হোসেন
জুন ১৯, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভোরের প্রথম আলো ফোটার আগেই যে হাতগুলো জেগে ওঠে, যে মানুষগুলো নিজেদের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের সংসারকে পরিপাটি ও নিরাপদ রাখে, তারা আমাদের ঘরের মানুষ হয়েও সমাজের চোখে প্রায় অদৃশ্য। তারা করুণা নয়, প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও অধিকার চায়।

আজ আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবসে আসুন স্মরণ করি—গৃহশ্রমিক কোনো পরিচারক নয়, কোনো নির্দেশের নাম নয়; তিনি একজন মানুষ, একজন শ্রমিক, একজন স্বপ্নবাহী নাগরিক।

যে শিশুর হাতে থাকার কথা ছিল রঙিন পেন্সিল, সেখানে যদি থাকে পানির বালতি; যে নারীর চোখে থাকার কথা ছিল ভবিষ্যতের স্বপ্ন, সেখানে যদি জমে থাকে নীরব নির্যাতনের অশ্রু—তবে শুধু একজন মানুষের নয়, একটি জাতির বিবেকও আহত হয়।

মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়া কোনো দয়া নয়, এটাই সভ্যতার প্রথম শর্ত।

আসুন, গৃহশ্রমিকদের জন্য চাই, আইনি স্বীকৃতি , ন্যায্য মজুরি,  নির্ধারিত কর্মঘণ্টা, নিরাপদ কর্মপরিবেশ, বিশ্রাম ও অভিযোগ জানানোর অধিকার, শিশুশ্রমমুক্ত ভবিষ্যৎ।যেন একদিন ‘গৃহশ্রমিক’ শব্দটি শুনলে করুণা নয়, জেগে ওঠে সম্মান, কৃতজ্ঞতা ও মানবিকতার অনুভূতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।