শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছবি : সংগৃহীত
নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে তিনি অবশেষে পদত্যাগে বাধ্য হয়েছেন।
এর আগে নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। দিল্লিতে টানা অবস্থান-বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা জানিয়েছিলেন, মন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনও শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। এ বিষয়ে কোনও বোঝাপড়া করা যাবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। সরকারের সঙ্গে সিজেপি-র প্রতিনিধিদের দু’দফা বৈঠক হয়েছে। আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। তার আগেই পদত্যাগ করলেন ধর্মেন্দ্র।
