শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় বিষাক্ত মদ পানে ৪৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

নাইজেরিয়ায় মদ পানে প্রাণহানি ৪৮।

দক্ষিণ নাইজেরিয়ায় মিথানলযুক্ত বিষাক্ত দেশি মদ পানে অন্তত ৪৮ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ১০০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য নিশ্চিত করেছে।

রাজ্যের ওদিগবো ও আইরেলে স্থানীয় সরকার এলাকায় এই বিষক্রিয়ার ঘটনা ঘটে। এতে সর্বমোট ১৮২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে অনেকেরই কিডনি অকেজো, দৃষ্টিশক্তি লোপ ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়ভাবে প্রস্তুতকৃত উচ্চ অ্যালকোহলযুক্ত ঔষধি পানীয় ‘মাংকি টেইল’-এর সঙ্গে বিষাক্ত মিথানল মেশানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটার প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উৎপাদনকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বর্তমানে পুলিশি তদন্তে সহায়তা করছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার গ্রামীণ এলাকায় সস্তা ও দুর্বল নিয়ন্ত্রণের কারণে দেশি তৈরি মদ অত্যন্ত জনপ্রিয়। ইতোমধ্যে সে দেশের খাদ্য ও ওষুধ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংস্থা শিশুদের নাগাল থেকে দূরে রাখতে প্লাস্টিকের পাত্রে মদ বিক্রি নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।