সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জিসাসের সমাবেশ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জিসাসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জিসাসের সভাপতি নাহিদ গুলনাহার ইভা।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলতাফ মোল্লা, জিসাসের সহসভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী, বগুড়া জেলা সভাপতি আনোয়ার হোসেন আপেল, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মহানগর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, রাজশাহী জেলা সভাপতি ফিরোজ এবং শাজাহানপুর সভাপতি জহুরুল ইসলাম খোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের স্বাভাবিক পরিবেশ ও স্থিতিশীলতা বিনষ্ট করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে জিসাসের কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।