১৫ সদস্যের আংশিক কমিটি, ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ। ছবি: সমতল মাতৃভূমি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে এনসিপির কুষ্টিয়া জেলা শাখা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দলীয় প্যাডে কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা ও সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত আংশিক কমিটিতে মোহাম্মদ ইকরামুল হককে আহ্বায়ক এবং মিজানুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
এ বিষয়ে এনসিপি কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব সুলতান মারুফ তালহা এক বার্তায় বলেন, উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, অনুমোদিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে মিরপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা কমিটির অনুমোদন অনুযায়ী নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে।
এ সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়াও সম্পন্ন করার কথা রয়েছে।
১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি
এনসিপির মিরপুর উপজেলা শাখার আংশিক ১৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে রয়েছেন—
আহ্বায়ক: মোহাম্মদ ইকরামুল হক
সদস্য সচিব: মিজানুর রহমান
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নওজেস আহমেদ শান্ত
যুগ্ম আহ্বায়ক: প্রভাষক নজরুল ইসলাম ও সেলিম আহমেদ
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: শামীম মন্ডল
যুগ্ম সদস্য সচিব: মোহাম্মদ আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, হেলাল সাদ নূর ও জহুরুল ইসলাম তিতু বিশ্বাস
সাংগঠনিক সম্পাদক: এস এম আকাশ বিশ্বাস
সহ সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ সাহাবুল ইসলাম, শাকিলুজ্জামান চঞ্চল, মোহাম্মদ শাকিল আহমেদ ও মোহাম্মদ রাকিব বিশ্বাস।
নবগঠিত কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
