বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই আটক অভিজিৎ দীপক, পুলিশের মুখোমুখি হয়েও নির্ভীক

অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক। সঙ্গী সৌরভ দাস ও আশুতোষ রাকাঁও আটক, নেতৃত্বকে নিঃশর্ত মুক্তির দাবি সিজেপির। ফাইল ফটো

দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণের পরপরই পুলিশের অভিযানে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপক। একই সময়ে আটক করা হয়েছে তাঁর দুই সঙ্গী সৌরভ দাস ও আশুতোষ রাকাঁওকে।

বিমানে থাকা অবস্থাতেই পুলিশ তাঁকে আটক করে। তবে এ সময় অভিজিৎকে বিন্দুমাত্র ভীত দেখা যায়নি। উল্টো পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘আমি মোটেও ভয় পাই না। চাইলে আমাকে গ্রেপ্তার করুন।’

এদিকে, অভিজিৎ দীপক ও তাঁর সঙ্গীদের আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিজেপি। এক বিবৃতিতে দলটি অভিযোগ করে, শনিবারের শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভস্থলে পৌঁছানোর আগেই তাদের নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ। দলটির দাবি, এই পদক্ষেপ পূর্বপরিকল্পিত।

বিবৃতিতে সিজেপি আরও বলেছে, স্বাধীনভাবে চলাফেরার অধিকার এভাবে নগ্নভাবে লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হচ্ছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।

অন্যদিকে, সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীদের একটি মিছিল বের হলে সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয় বলে জানা গেছে।

একের পর এক আটকের ঘটনায় শনিবারের প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এসব আটকের বিষয়ে দিল্লি পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।