সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, আগের হামলার দায় স্বীকার হুতিদের

অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি: আল-জাজিরা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আবারও হামলা হয়েছে। এতে টার্মিনালের একটি অংশে আগুন ধরে যায়। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

তুর্কি আল-মালিকি বলেন, বিমানবন্দরের ৪ নম্বর যাত্রী টার্মিনালে একটি ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হানে। এতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পৃথক এক বিবৃতিতে তিনি জানান, বিমানবন্দরের আশপাশে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়ার খবর জানিয়েছিল সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে সর্বশেষ হামলায় হতাহত হওয়ার কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ২০১৫ সালে কয়েকটি আরব দেশের অংশগ্রহণে সৌদি নেতৃত্বাধীন জোট গঠিত হয়।

আগের হামলার দায় স্বীকার হুতিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার চালানো এ হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হুতিরা জানায়, পরশু সন্ধ্যা থেকে তিন ধাপে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানো হয়। এসব হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয় এবং বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সূত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।