রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সশস্ত্র বাহিনী দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২১, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে র‍্যালি করেছে বিএনপি। সাবেক সেনাপ্রধান ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ র‍্যালির আয়োজন করে দলটি।

শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। এটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। র‍্যালির উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

র‍্যালিতে অংশ নিতে সকাল ৯টা থেকেই ব্যানার ও শহীদ জিয়াউর রহমানের ছবি সংবলিত ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।