বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে ৬২ প্রজাতির গাছের চারা রোপণ করেছে বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি-ঢাকা।
শনিবার সকালে সংগঠনটির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের সহসভাপতি কেএম রাশেদ ও আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, নাট্য সম্পাদক বিভান বাদলসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।
এ ছাড়া সদস্য অরণ্য পাশা, এস এম আরিফুল আমিন, তারভীর তারেক নিশান, এটিএম শামসুজ্জামান ও আলমগীর লিটন উপস্থিত ছিলেন।
এর আগে বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি-ঢাকার উদ্যোগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মের ওপর দেশব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি
