সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকতা থেকে সাহিত্যচর্চা—চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি উদ্‌যাপন

প্রিন্স মন্ডল অলিফ
নভেম্বর ২৩, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় ১২ বছর পূর্ণ করল বাগেরহাটের চিতলমারীর স্থানীয় সংবাদপত্র ‘চিতলমারীর অন্তরালে’। পত্রিকাটির এক যুগ পূর্তি উপলক্ষে বিশেষ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার নানা দিক উঠে আসে। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এবং চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সীর সম্পাদনায় প্রকাশিত বিশেষ সাহিত্য সাময়িকীটির মোড়ক উন্মোচন ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও শফিকুল ইসলাম বাবু।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক একরামুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও দুদকের চিতলমারী উপজেলা সভাপতি কামরুজ্জামান খান পিকলু। এ সময় চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, সাংগঠনিক সম্পাদক প্রিন্স হালদারসহ স্থানীয় সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় সংবাদপত্র একটি জনপদের ইতিহাস ও সময়ের সাক্ষী। এলাকার মানুষের সুখ-দুঃখ, সামাজিক সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে সংবাদপত্র স্থানীয় সমাজের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

তাঁরা আরও বলেন, সংবাদপত্রের এক যুগের পথচলা কেবল একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে বহু মানুষের শ্রম, নিষ্ঠা ও ভালোবাসা। ‘চিতলমারীর অন্তরালে’ সেই ধারাবাহিকতায় স্থানীয় জনজীবনের নানা বিষয় তুলে ধরেছে। বিশেষ সাহিত্য সাময়িকী প্রকাশের উদ্যোগ স্থানীয় লেখক ও সাহিত্যপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, এলাকার উন্নয়ন ও জনস্বার্থে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।

প্রধান বক্তা আহসান হাবিব ঠান্ডুসহ অন্য অতিথিরা পত্রিকাটির এক যুগ পূর্তিতে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তাঁরা ভবিষ্যতে পত্রিকাটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন।

বিশেষ সাহিত্য সাময়িকীর প্রকাশনা ও গুণীজন সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান চিতলমারীর স্থানীয় সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় স্মরণীয় আয়োজন হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।