সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২২, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

রাজধানীর মালিবাগে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবুজর গিফারী কলেজসংলগ্ন ওই কোয়ার্টারে দুপুরে বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে এ জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর আড়াইটার দিকে সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে বিস্ফোরণে কেউ আহত হয়েছেন—এমন তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ও বিস্ফোরণের কারণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে ককটেল রাখা হয়েছিল এবং ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বিস্তারিত আসতেছে……..

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।