স্বাগত জানাতে সাংগঠনিক তৎপরতা জোরদার, প্রস্তুতি সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের কুষ্টিয়ায় শুভ আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দৌলতপুর উপজেলা বিএনপি। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানানো, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগমনকে কেন্দ্র করে সার্বিক আয়োজন সফল করার লক্ষ্যে দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. রুহুল কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন।
প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় তারেক রহমানের কুষ্টিয়ায় আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয়, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে তারেক রহমানের কুষ্টিয়া আগমনকে স্বতঃস্ফূর্ত ও সফল করতে প্রস্তুতি গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বিএনপির সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে। বিশেষ করে দৌলতপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে এ আয়োজন সফল করতে সক্রিয় ভূমিকা রাখবেন।
তারেক রহমানের কুষ্টিয়ায় শুভ আগমনকে সামনে রেখে এ প্রস্তুতি সভা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
