শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ

প্রিন্স মন্ডল আলিফ
নভেম্বর ২৭, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

জিউধরায় মিছিল-সমাবেশ, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের দাবি নেতাকর্মীদের। ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১২ নম্বর জিউধরা ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু ও ছাত্রদল নেতা মেহেদী হাসান সজল।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হাওলাদার, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল ইসলাম বনি ও মো. মিরাজুল ইসলাম। এছাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাইমুন হোসেন রনি এবং সাধারণ সম্পাদক মারুফ হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে মাদ্রাসা বাজারের নতুন ইউনিয়ন পরিষদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

কর্মসূচিটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হাওলাদার ও রাসেল হাওলাদার। ১২ নম্বর জিউধরা ইউনিয়ন বিএনপি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।