রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উদ্বোধনী ম্যাচে ডাচদের দেড়শ’র আগেই থামাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি- ক্রিকইনফো

নানা নাটকীয়তা আর বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে ১৪৭ রানে অলআউট করেছে পাকিস্তান। জয়ের জন্য সালমান আলী আগার দলের প্রয়োজন ১৪৮ রান।

এদিন টস জিতে ডাচদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি নেদারল্যান্ডস। ওপেনার মাইকেল লেভিট ও মিডল অর্ডারের দৃঢ়তায় ১২.১ ওভার শেষে ৩ উইকেটে ১০০ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিতই দিচ্ছিল তারা। কিন্তু ১০৫ রানে চতুর্থ উইকেট হারানোর পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ।

১২৭ রান থেকে ১৪৭ রানে পৌঁছাতেই শেষ ৬টি উইকেট হারায় ডাচরা। ফলে নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি তারা। অলআউট হয়ে যায় ১৪৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। এছাড়া বাস ডি লিড ৩০ এবং ওপেনার মাইকেল লেভিট করেন ২৪ রান।

বল হাতে ৩ উইকেট নেন সালমান মির্জা। এছাড়া মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব প্রত্যেকে ২টি করে উইকেট নেন। অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি পান ১টি উইকেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।