শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

এশিয়ান কাপ ফুটবলের মহরণায় অংশ নিতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান।

টুর্নামেন্ট শুরুর ১৩ দিন আগেই দেশটিতে পা রাখলেন বাংলাদেশের মেয়েরা। মূলত অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই বাফুফের এই আগেভাগে দল পাঠানোর সিদ্ধান্ত। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে থাইল্যান্ডে ট্রানজিট হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টসে এক সপ্তাহের একটি নিবিড় ক্যাম্প করবেন ফুটবলাররা। মূল টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এরপর ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে পুরো দল। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাওয়া বাংলাদেশের সামনে বেশ কঠিন পরীক্ষা। আগামী ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ঐতিহাসিক এশিয়ান কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মোকাবিলা করবে লাল-সবুজের দল।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত বাছাইপর্বে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে পেছনে ফেলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।