বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরানের স্পিকার

বিবিসি
মার্চ ২৯, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘শত্রুরা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।’

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর ৩০তম দিনে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় গালিবাফ এ কথা বলেছেন। তিনি বলেন, ‘মার্কিন সৈন্যদের স্থলপথে আসার অপেক্ষায় আছে আমাদের যোদ্ধারা। যেন তাদের ওপর হামলা করা যায় এবং তাদের আঞ্চলিক সহযোগীদের চিরতরে শাস্তি দেওয়া যায়।’

ওই বার্তায় ইরানের স্পিকার ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমেরিকা তাদের ইচ্ছার কথা বলছে। তারা যুদ্ধে অর্জন করতে পারেনি এমন ১৫ দফার একটি তালিকা প্রকাশ করে কূটনীতির মাধ্যমে তা আদায় করতে চাইছে।’

এদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অভিযানে শেষ পর্যন্ত অনুমোদন দেবেন কী-না, তা এখনও স্পষ্ট নয় বলেও উল্লেখ করা হয় রিপোর্টে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।