বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি ইরানের

অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: আল-আরাবিয়া

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সৌদি আরবের জুবাইল এলাকায় একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ইরানে চালানো পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাব হিসেবে এই আঘাত হানা হয়েছে।

এর আগে বার্তা সংস্থা এএফপি জানায়, জুবাইলের ওই কমপ্লেক্সে হামলার পর সেখানে আগুন লাগে এবং জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

ইরানের কয়েকটি সংবাদমাধ্যম- ফারস, নূর ও তাসনিম-এ ঘটনাকে কেন্দ্র করে আগুন লাগার খবর প্রকাশ করেছে এবং একটি ভিডিও শেয়ার করেছে, যেটিকে তারা সংশ্লিষ্ট কমপ্লেক্সের দৃশ্য বলে দাবি করছে।
তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, জুবাইল সৌদি আরবের অন্যতম প্রধান শিল্পাঞ্চল, যেখানে বড় বড় পেট্রোকেমিক্যাল স্থাপনা রয়েছে। সূত্র: বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।