ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের কদমতলীতে একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোড়া মসজিদ এলাকায় এ আগুন লাগে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালান। ফায়ার সার্ভিস চট্টগ্রামের নিয়ন্ত্রণকক্ষ থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয় লোকজন জানান, মাগরিবের নামাজের পর গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
তাঁরা জানান, ওই গুদামে মবিল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কনটেইনারে রাখা হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের দাহ্য পদার্থের গুদাম গড়ে তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
