রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চুরির ছক কষেই স্বর্ণের দোকানে চাকরি, ঘটনার মাত্র ৪ দিন আগে চক্রের সদস্যের যোগদান

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৮, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সন্দেহভাজন হিসেবে আটক ৪, পলাতক আরও ২; পরিকল্পিত চুরির পেছনে সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা দেখছে পুলিশ। ফাইল ছবি

স্বর্ণের দোকানে চুরির পরিকল্পনা বাস্তবায়ন করতে ঘটনার মাত্র চার দিন আগে চক্রের এক সদস্য ওই দোকানে চাকরি নেন বলে ধারণা করছে পুলিশ। দোকানের ভেতরের পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও অন্যান্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তিনি চাকরি নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া চক্রের আরও দুই সদস্য পলাতক রয়েছেন বলে জানা গেছে।

পুলিশের ধারণা, চুরির ঘটনাটি আকস্মিক নয়; বরং আগে থেকেই পরিকল্পনা করে সংঘবদ্ধভাবে এটি ঘটানো হয়েছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, চুরির সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং পলাতকদের শনাক্তে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।