কুষ্টিয়ার দৌলতপুরে একটি মামলায় দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুষ্টিয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণা করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব দেলোয়ার হোসেন।
মামলা সূত্রে জানা যায়, দৌলতপুর জিআর মামলা নং-২১০/২১-এর রায়ে আসামি হাফিজ উদ্দিন, পিতা-জুব্বার মালিথা, গ্রাম-বৈরাগীর চর মধ্যপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে দণ্ডবিধির ৩২৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর আসামি হাবিবুর রহমান হবি, পিতা-জুব্বার মালিথা, একই ঠিকানার বাসিন্দা। তাকে দণ্ডবিধির ৩২৪ ধারায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
