সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে খালে ভাসছিল ট্রাভেল ব্যাগ, খুলতেই বেরিয়ে এলো তরুণীর খণ্ডিত লাশ, আদাবরে চাঞ্চল্য—ব্যাগে দুই হাত, মাথা ও শরীর; নিখোঁজ দুই পা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১২, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

জধানীর আদাবরের হাক্কানি খাল থেকে এক তরুণীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পানিতে ভাসতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে মরদেহের চারটি খণ্ড উদ্ধার করা হয়। তবে শরীর থেকে বিচ্ছিন্ন দুই পা এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টার দিকে আদাবরের হাক্কানি খালের পানিতে একটি ট্রাভেল ব্যাগ ভাসতে দেখেন স্থানীয়রা। সন্দেহজনক ব্যাগটি দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পানি থেকে তুলে সেটি খুলতেই বেরিয়ে আসে খণ্ডিত মরদেহ।

পুলিশের তথ্যমতে, মরদেহটির দুই হাত, মাথা ও শরীর আলাদা অবস্থায় ছিল। তবে দুই পায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। ব্যাগটি কীভাবে খালে এলো এবং তরুণীকে কোথায় হত্যা করে মরদেহ খণ্ডিত করা হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খণ্ডিত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, তরুণীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে পারে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তরুণীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।