শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উত্তরখানে মর্মান্তিক দুর্ঘটনা: ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে প্রাণ হারালেন চালক

স্টাফ রিপোর্টার
জুলাই ২৪, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীতরা

জধানীর উত্তরখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মোহাম্মদ মাসুদ (২৮) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন আমেনা বেগম জানান, তার ভাই পেশায় একজন অটোরিকশা চালক। রাতের দিকে আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় চলাচলের সময় হঠাৎ অটোরিকশাটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক, কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে গভীর শোক ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।