মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে ২৪ ঘণ্টার নিরাপদ প্রসবসেবা চালু, উপকৃত হবেন মা ও নবজাতক

মো. তাজ উদ্দিন
নভেম্বর ২৪, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

পুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী (খাজাপুর) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক (২৪/৭) নিরাপদ প্রসবসেবা (নরমাল ডেলিভারি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সেবাকেন্দ্রের মূল্যায়ন-পরবর্তী ফলাফল অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় এলুয়াড়ী (খাজাপুর) মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, ফুলবাড়ীর উদ্যোগে এবং ল্যাম্ব (LAMB)-এর ‘SAY SRHR Project সিএইচডিপি’-এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিরাপদ প্রসবসেবা কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুরের পরিচালক এটিএম আজহারুল ইসলাম। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, সরকারি পরিচালক জাকিরুল ইসলাম, সরকারি পরিচালক (সিসি) রেজাউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না, এলুয়াড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমান, বিএনপি নেতা রাশিদুল আলম রিপন এবং ল্যাম্বের প্রতিনিধি রুহুল আমিন ও মোসলেম উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে ২৪ ঘণ্টা নিরাপদ স্বাভাবিক প্রসবসেবা চালু হওয়ায় এলাকার গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে। বিশেষ করে জরুরি সময়ে স্থানীয় পর্যায়েই প্রসবসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি কমানো এবং মাতৃমৃত্যুর হার হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে এ উদ্যোগ।

সভায় সেবাকেন্দ্রের বর্তমান অবস্থা ও সেবার মান নিয়ে পরিচালিত মূল্যায়নের ফলাফল তুলে ধরা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা, সেবার পরিধি বাড়ানো এবং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় ল্যাম্বের প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।