বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি ভূষিত হলেন বিশেষ সম্মাননায়

স্টাফ রিপোর্টার
জুলাই ৩০, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সংগীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন তরুণ গীতিকার ও বিশিষ্ট সুরকার জহুরুল ইসলাম জনি।

গত ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় বার্তা ৫২ নিউজের আয়োজনে বাংলা একাডেমির ভিআইপি মিলনায়তনে এই স্মারক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং ড. সুকোমল বড়ুয়া এবং বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান তরুণ এই সংগীতশিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা স্মারক গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি বলেন, গুণীজনদের হাত থেকে এমন সম্মাননা পাওয়া অত্যন্ত আনন্দের ও গর্বের। এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। আগামীতে আরও ভালো মানের গান ও সুর দর্শকদের উপহার দিতে চাই।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটিতে বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।