সাম্প্রতিক ফায়ার সার্ভিসে নিয়োগ–বদলি বাণিজ্যের সিন্ডিকেটের ষড়যন্ত্র ভেস্ড্রাতে গেছে। মিথ্যা ষড়যন্ত্র কখনোই সত্যকে আড়াল করতে পারে না।তাঁর বাস্তব প্রমাণ মিলেছে ফায়ার সার্ভিসের গাড়ি চালকের মৃত্যুর রহস্য তদন্ত। গাড়িচালকের মৃত্যু নিয়ে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন)-কে বদলি করাতে ব্যর্থ হয়ে এবং নিয়োগে অবৈধ সুবিধা আদায় করতে না পেরে একটি স্বার্থান্বেষী সিন্ডিকেট একজন ড্রাইভারের মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, নিয়োগ ও বদলি বাণিজ্যের মূল হোতারা নিজেদের অনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালায়। তবে তাদের সেই ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হয়নি।
এদিকে, ড্রাইভারের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগের কোনো বাস্তব ভিত্তি পাওয়া যায়নি। তদন্তে ঘটনাটিকে কেন্দ্র করে ছড়ানো নানা অভিযোগ ও গুজবের সত্যতা মেলেনি এবং প্রচারিত তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফলে, ড্রাইভারের মৃত্যুকে পুঁজি করে পরিচালিত অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং ব্যক্তিগতভাবে পরিচালক (প্রশাসন)-কে জড়ানোর চেষ্টা তদন্তে প্রমাণিত না হওয়ায় নিয়োগ–বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত কথিত সিন্ডিকেটের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
তদন্তের বার্তা স্পষ্ট—গুজব নয়, সত্যই শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে।
