মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগির হাট মাধ্যমিক বিদ্যালয়ের সেরা পাঁচ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা

মাহবুবুর রহমান সাগর
জানুয়ারি ৩০, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

মেধাবীরাই একটি জাতির ভবিষ্যৎ—এই বিশ্বাসকে সামনে রেখে বগির হাট মাধ্যমিক বিদ্যালয়ের সেরা পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

ঢাকা কলেজস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও ঢাকা কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন সোহানুর রহমান সোহাগ। তিনি ঢাকা কলেজস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা এবং ঢাকা কলেজ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-প্রচার ও যুগ্ম সম্পাদক।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগির হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা হলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।

বক্তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন প্রজন্মকে শিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।