বাংলাদেশ শুটিং ফেডারেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফরিদ আলম। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক কাজী মনিরুজ্জামান মানিক এবং সাধারণ সম্পাদক সৈয়দ বাশার জোয়ার্দার বলেন, মোহাম্মদ ফরিদ আলমের দক্ষতা, সততা, নেতৃত্বগুণ এবং দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা বাংলাদেশ শুটিং ফেডারেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের শুটিং অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম ও সাফল্য আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে, মোহাম্মদ ফরিদ আলমকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের নেতারাও তাঁর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের শুটিং খেলার উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় তৈরির উদ্যোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ শুটিং ফেডারেশনের নির্বাচনে মোহাম্মদ ফরিদ আলম সহ-সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর এই নির্বাচনে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যা শা।
