রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে সুপারিবাগানে মিলল বিবস্ত্র মরদেহ

ভোলা জেলা প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চরফ্যাশনে সেলিমের রহস্যজনক মৃত্যু, কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষা। ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামের এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে গিয়েছিলেন তিনি। কিন্তু পরদিন সকালে স্থানীয় একটি সুপারি বাগানে পাওয়া যায় তাঁর মরদেহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাসানগঞ্জ গ্রামের মফিজের সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সেলিম। এরপর কীভাবে তিনি ঘর থেকে সুপারি বাগানে গেলেন, সে বিষয়ে কিছুই জানেন না স্বজনেরা। পরদিন সকালে স্থানীয় লোকজন মফিজের সুপারি বাগানে তাঁর বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি নিহতের স্বজনদের জানান।

খবর পেয়ে স্বজনেরা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘরে ঘুমাতে যাওয়া সেলিমের মরদেহ কীভাবে সুপারি বাগানে পৌঁছাল, তাঁর মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক ঘটনা রয়েছে কি না—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।