শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ

স্টাফ রিপোর্টার
আগস্ট ২১, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ইচ্ছা থাকলেই বদলির আবেদন করা যাবে না। নির্ধারিত সাতটি শর্ত পূরণ করলেই কেবল সংশ্লিষ্ট শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শুরুর পর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে বদলিসংক্রান্ত বিভিন্ন শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে।

বদলির আবেদনে যে ৭ শর্ত মানতে হবে

১. সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন

একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।

২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদনের শর্ত

নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।

৩. নিজ জেলা বা নিজ জেলা ও নিজ বিভাগ

‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৪. স্পাউসের কর্মস্থল

‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না।

৫. স্পাউসের নিজ জেলা

‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।

৬. চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর

বদলির আবেদন করতে হলে বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না।

৭. বদলিযোগ্য হতে হবে

যেসব শিক্ষক নীতিমালা অনুযায়ী বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।

আবেদনের আগে তথ্য যাচাই জরুরি

নির্ধারিত সাতটি শর্তের কোনোটি পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। ফলে আবেদন করার আগে শিক্ষকদের নিজেদের চাকরির মেয়াদ, বর্তমান কর্মস্থল, নিজ জেলা, বিভাগ, স্পাউসের কর্মস্থল এবং বদলিযোগ্যতার বিষয়টি ভালোভাবে যাচাই করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও যোগ্যতা নিশ্চিত করে আবেদন করাই হবে শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।