বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় আইইডি উদ্ধার, নিষ্ক্রিয় করতে বিকট শব্দ—ছড়িয়ে পড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, এটি কোনো বোমা হামলার ঘটনা নয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) নিরাপদে নিষ্ক্রিয় করার সময়ই ওই শব্দের সৃষ্টি হয়।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে লুকিয়ে রাখা বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, উদ্ধার হওয়া বস্তুটি অত্যন্ত সন্দেহজনক হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। পরে বিশেষজ্ঞ দল সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দ হলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, বোমাটি যদি কেউ ভুল করে ছাতা মনে করে বহন করার চেষ্টা করতেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

বিস্ফোরণের শব্দের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী আশপাশে আরও কোনো বোমা বা বোমাসদৃশ বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

এদিকে সিটিটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, নিষ্ক্রিয় করা বস্তুটি ছিল একটি আইইডি (Improvised Explosive Device) এবং এতে শক্তিশালী বিস্ফোরক ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং কে বা কারা এটি সেখানে রেখে গেছে, তা শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।