বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধুবাগ থেকে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চেয়েছে পরিবার

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি : বাহার উল্লাহ

রাজধানীর মগবাজারের মধুবাগ থেকে বাহার উল্লাহ (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

সোমবার বিকেলে নিখোঁজ হওয়ার পর তাঁর জামাতা শামীম আহম্মেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকেলে বাহার উল্লাহ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। গায়ের রং শ্যামলা, মুখে কাঁচা-পাকা দাড়ি। নিখোঁজ হওয়ার সময় তিনি চেক লুঙ্গি ও সাদা স্যান্ডো গেঞ্জি পরিহিত ছিলেন। মানসিকভাবে কিছুটা অসুস্থ। তার গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরাটের লামচি প্রসাদ এলাকায়। বর্তমানে থাকেন মধুবাগে।

তার সন্ধান পেলে হাতিরঝিল থানা অথবা ০১৮৭৮-৮৩৩১৬৮/০১৯২২-৬৮৮২৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।