শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা মহানগর ও জেলা কমিটি ঘোষণা, উদ্বোধন হলো সাংবাদিকদের সাংবিধানিক প্রশিক্ষণ কর্মশালা

মল্লিক জামাল
জুলাই ৯, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সমতল মাতৃভূমি

বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা মহানগর ও ঢাকা জেলা কমিটির নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একই অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, আইনি সচেতনতা এবং সাংবিধানিক জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে উদ্বোধন করা হয় সাংবিধানিক প্রশিক্ষণ কর্মশালার।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান ঢাকা মহানগর কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করেন। এতে দৈনিক বর্তমান কথা-এর সম্পাদক ও প্রকাশক টি. এম. শওকত আলী মোস্তফা সভাপতি, আল আমিন খান সাধারণ সম্পাদক এবং আব্দুস সবুর রবিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

একইসঙ্গে ঢাকা জেলা কমিটিতে পিন্টু শেখ-কে সভাপতি এবং জামাল উদ্দিন-কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং সংবিধান ও আইনের যথাযথ প্রয়োগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত সাংবিধানিক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান আইন উপদেষ্টা, দুদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী লুৎফর রহমান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী, সাবেক বিসিএস কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল বাসিত ভূইয়া। তিনি সাংবাদিকদের সংবিধান, গণমাধ্যম আইন, পেশাগত নৈতিকতা, তথ্য যাচাই, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ও ঢাকা জেলার নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা বিকাশে সাংবাদিকদের ঐক্য, নিয়মিত প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নতুন নেতৃত্ব ও সাংবিধানিক প্রশিক্ষণ কর্মসূচি সাংবাদিকদের আরও দক্ষ, সচেতন এবং জনমুখী গণমাধ্যম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।