রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত জোটের লংমার্চের সমাবেশে ছিল না এন‌সি‌পি

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের আগের দুই লংমার্চের উদ্বোধনী সমাবেশে যোগ দিলেও, এবারের সমাবেশে ছিল না এনসিপি। শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে এনসিপির কেউ না থাকলেও পথিমধ্যে বহরে যোগ দেন দলটির চার নেতা।

প্রথম দুই লংমার্চে ১১ দলের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছিলেন। তৃতীয় লংমার্চে এ দুজন নেই। বহরে যোগ দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আবদুল হান্নান মাসউদ এবং যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ। তারা লংমার্চের পথসভায় বক্তৃতা করেছেন। যশোরের সমাবেশে বক্তৃতা করবেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এনসিপি সূত্র জানিয়েছে, দলটি জামায়াত নিয়ন্ত্রিত—এমন সমালোচনাকে ভুল প্রমাণে জোটের কর্মসূচিতে সক্রিয়তা কমাচ্ছে। নিজস্ব কর্মসূচি নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জোটের শরিক হিসেবে এনসিপি লংমার্চে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।