বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীনিবাস থেকে লাশ উদ্ধার

পাবনা জেলা প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

পাবনা মধ্য শহরের সরকারি এডওয়ার্ড কলেজসংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ‘চাঁদের আলো’ নামের ওই ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইদা আক্তার রিলা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রীনিবাসের কক্ষের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় রিলার লাশ উদ্ধার করে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা ঘটনা রয়েছে, তা পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।