বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, বাড়িতে প্রশাসন-বিজিবির যৌথ অভিযান

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

মেহেরপুরের গাংনীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা আনুমানিক মূল্যের একটি দুর্লভ কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৯৪ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে গাংনী উপজেলার হিন্দা গ্রামের মিজানুর রহমানের বাড়িতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান ফয়েজের নেতৃত্বে বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা অভিযানে অংশ নেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা কষ্টিপাথরের শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য যাচাইয়ের পর সেখানে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

প্রশাসন জানিয়েছে, উদ্ধার করা শিবলিঙ্গটি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী হস্তান্তরের জন্য মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

উদ্ধার হওয়া শিবলিঙ্গটির উৎস, মালিকানা ও সেখানে কীভাবে এটি সংরক্ষিত ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।