মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ সদস্য খুন হয়েছেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ সদস্য খুন হয়েছেন। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পেয়েছেন এএসআই আব্দুস সাত্তার।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। রাত সাড়ে ১০টার দিকে দেওভোগ হাসেমবাগ এলাকায় দুর্বৃত্তরা এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ারকে ধাওয়া করে। তখন আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।