খামারিদের উৎসাহিত করা, আধুনিক পশুপালন ও নিরাপদ প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব। ফাইল ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক ও নিরাপদ পশুপালন ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে দৌলতপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদের উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক ও নিরাপদ প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খামারিদের আধুনিক প্রযুক্তি ও উন্নত পশুপালন পদ্ধতি সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করা প্রয়োজন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মতো আয়োজন খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
