শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতি

কুষ্টিয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত কর্মচারীরা জানান, দীর্ঘদিন অপেক্ষার পর বেতন কমিশনের প্রতিবেদন সরকারের হাতে জমা দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে। এদিকে জ্বালানি উপদেষ্টার দেওয়া বক্তব্য—বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না—কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

তাদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়েছে, অথচ সরকার ন্যায্য দাবিগুলো পূরণে গড়িমসি করছে। দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার পুনরায় একই কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।