শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফতাবনগরে ডিএনসির ‘বিগ হিট’: ৯ হাজার ৮০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
জুন ১৩, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

‘ব্যাচেলর হ্যাভেন’-এ অভিযানে ইয়াবার বিশাল চালান, শীষা ও মাদকসেবনের সরঞ্জাম জব্দ; চলছে আরও তদন্ত। ছবি: সমতল মাতৃভূমি

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০টি ইয়াবা, ২৫০ গ্রাম শীষা (হুক্কা তামাক) এবং শীষা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ জুন) রাত ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর কোতয়ালী সার্কেলের একটি বিশেষ দল বাড্ডার আফতাবনগরে অভিযান পরিচালনা করে।

অভিযানে সেক্টর-১-এর ব্লক-এফ, রোড-৪, হাউস-২৬-এর ‘ব্যাচেলর হ্যাভেন’ নামের একটি ভবনের অষ্টম তলার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম শীষা, একটি হুক্কা সেট, প্রায় ৯০০ গ্রাম কয়লা এবং তিনটি মোবাইল ফোন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. যুবরাজ (৩৯), মো. সোহেল আরমান জুয়েল (৩৪) এবং মো. আব্দুর রাজ্জাক (৩৮)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

এ ঘটনায় পরিদর্শক মো. লোকমান হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ)-এর উপপরিচালক মো. রাজিউর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।