শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোমতী নদীর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক নারী

কুমিল্লা জেলা প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

কুমিল্লার টিক্কার চর এলাকায় গোমতী নদীর উত্তর পাড় থেকে হুমায়ুন কবির নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সাহেরা বেগম নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত হুমায়ুন কবির কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, হুমায়ুন পেশায় বালু ব্যবসায়ী। তার সঙ্গে সাহেরা বেগমের গোপনে বিয়ে হয়েছিল।

কোতোয়ালি মডেল থানার এসআই সালাউদ্দিন বলেন, ওই ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে সাহেরা বেগমের সঙ্গে ছিলেন হুমায়ুন। সকালে তার বাসার অদূর থেকে মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসআই বলেন, আটক নারীর বাসা থেকে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও জড়িত শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

তবে ওই নারীর দাবি, ব্যবসায়ী হুমায়ুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, ভয়ে তিনি মরদেহ বাসার বাইরে রাখেন।

এদিকে ব্যবসায়ী হুমায়ুনের চাচাতো ভাই ইকবাল বলেন, ‘সাহেরা তার লোকজনকে নিয়ে হুমায়ুনকে হত্যা করে লাশ গুম করতে চেয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।