বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় ৩ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক কে আটক করেছে পুলিশ। সায়েদাবাদ এআর কে চৌধুরী কলেজ রোড সংলগ্ন, তারা বিল্ডিং এর পাশে সাদু মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

গতকাল ৫ জুন শুক্রবার বিকাল অনুমান ১৭:৩০ ঘটিকার সময় ৩ বছরের একটি শিশুকে আখিল আলী (৩৫) নামের ব্যাক্তি ধর্ষনের চেষ্টা করছে।আসামী আখিল আলী ও ভিকটিম পাশাপাশি বাসায় একত্রে দীর্ঘদিন বসবাস করে আসছেন। ভিকটিমের মা ময়না সরকার ২য় তলা থেকে নিচে আসলে ধর্ষণকারি আখিল আলী বাচ্চাটিকে প্রথমে তার রুমে নিয়ে আসে,এবং পরে বাচ্চাটিকে উলঙ্গ করে ফেলে, ভয় পেয়ে বাচ্চাটি চিৎকার করলে ভিকটিমের মা ময়না সরকার দৌড়ে উপরে চলে আসে এবং দেখতে পায় যে বাচ্চাটি সম্পূর্ণ উলঙ্গ আবস্থায় কান্না করছে। পরে সে চিৎকার দিলে পাশবর্তী মানুষ এসে জমা হয়। পরবর্তীতে যখন সবাই বিষয়টি অবগত হয় তখন ভিকটিম শিশু বাচ্চাটির লজ্জা স্থান চেক করে দেখা যায় যে, লজ্জা স্থানে চারদিকে তেল মাখানো অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে উপস্থিত সবাই বিষয়টি জানার পর আসামি আখিল আলীকে দরজা খুলতে বলা হলে সে দরজা খুলে না এবং প্রায় ১৫ মিনিট পর দরজা খোলে। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে মারধর করে। পরবর্তীতে ৯৯৯ নম্বরে ফোন করলে এসআই সৌমিত্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত কে আটক করে।এবং শিশুটি কে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চিকিৎসা শেষে আটকৃত কে থানা হাজতে  আটক রাখা হয়েছে।  যাত্রাবাড়ী থানা পুলিশ বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন।

আটকৃত ব্যক্তি,আর,কে চৌধুরী কলেজ রোড গলির আনু মিয়ার খাবার হোটেলে কাজ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।