মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ তৎপরতা, গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার টহল

মিয়াদুল ইসলাম
নভেম্বর ১৬, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনরাত নজরদারি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি। ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বিশেষ তৎপরতা জোরদার করেছে গাংনী থানা পুলিশ। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নিয়মিত ও বিশেষ টহল।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গাংনী থানা পুলিশের পক্ষ থেকে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুলিশের একাধিক টিম দিন-রাত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় টহল দিচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। সার্বিক পরিস্থিতির ওপর রাখা হচ্ছে বাড়তি নজরদারি।

পুলিশের এ তৎপরতার মূল লক্ষ্য হলো অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি বাড়িয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সবসময় তৎপর রয়েছে। যেকোনো মূল্যে গাংনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।

এদিকে পুলিশের জোরদার টহল ও বিশেষ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ। তাঁদের মতে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের নিয়মিত উপস্থিতি বাড়লে অপরাধপ্রবণতা কমার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন সতর্ক অবস্থান অব্যাহত থাকলে গাংনীতে জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।