বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুরে আওয়ামীলীগ নেতা ফালু গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ছররা গুলিতে হিমেলের দুই চোখ অন্ধ হওয়ার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ফালুকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফালু গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে।

মির্জাপুর থানার এসআই মো. সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ফালুকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোড়াই হাইওয়ে থানার সামনে আন্দোলন চলাকালে গুলিতে আহত হন হিমেল। এতে তার দুই চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এ ঘটনায় তার মা নাছিমা বেগম মির্জাপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়। ফালু এ মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর ফালুকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।