অটোরিকশাচালককে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ কাতারপ্রবাসী হাসপাতালে। প্রতীকী ছবি
রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন কাতারপ্রবাসী এক যুবক। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক অটোরিকশাচালক। সোমবার দুপুরে হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় কাদিরের গ্যারেজে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন অটোরিকশাচালক মো. শরীফ (২৮) ও কাতারপ্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫)। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
হাসপাতালে শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুলিবিদ্ধ সানাউল্লাহ গনি বাবু বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হলে শরীফকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। গুলিবিদ্ধ বাবু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতা প্রয়োজন।
